পিসিবিতে বড় পদে শোয়েব আখতার!

আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২০, ২২:৩১

পাকিস্তানের পেস কিংবদন্তি শোয়েব আখতারকে বড় পদে দেখা যেতে পারে পাকিস্তান ক্রিকেট বোর্ডে (পিসিবি)। পাকিস্তানের শীর্ষস্থানীয় গণমাধ্যম ডন মনে করছে সেই পদটা হতে পারে প্রধান নির্বাচকের। পিসিবি প্রধান নির্বাচকের পদ থেকে মিসবাহ উল হককে সরিয়ে শুধু প্রধান কোচের পদে বহাল রাখতে চায়। শোয়েব আখতার নিজেও প্রস্তাব পাওয়ার খবর স্বীকার করেছেন, ‘আমি কোনো কিছুই উড়িয়ে দিচ্ছি না। আমার বোর্ডের সঙ্গে আলাপ হয়েছে। আমি পাকিস্তান ক্রিকেটে বড় ভূমিকা রাখতে চাই। তবে, কোনো কিছুই এখনো চূড়ান্ত হয়নি। এখনো আলোচনা চলছে।’