‘বর্ণবাদের জায়গা নেই’ ইংলিশ লিগে

আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২০, ২২:৩১

ইংলিশ প্রিমিয়ার লিগে খেলোয়াড়রা ‘বর্ণবাদের জায়গা নেই’ লেখা ব্যাজ পরে মাঠে নামবেন। আজ থেকে শুরু হবে লিগের নতুন মৌসুম। এর আগে খেলোয়াড়দের জার্সিতে ‘ব্ল্যাক লাইভস ম্যাটার’ লেখার চল ছিল। এক বিবৃতিতে লিগের প্রধান নির্বাহী রিচার্ড মাস্টার্স বলেন, ‘বৈষম্য দূর করার ব্যাপারে আমাদের খেলোয়াড় ও কর্মকর্তারা প্রতিজ্ঞাবদ্ধ। আর বর্ণবাদের ব্যাপারে আমরা এক বিন্দুও ছাড় না দেওয়ার নীতি অনুসরণ করি। ’