যুক্তরাষ্ট্রে ভয়াবহ দাবানল, মৃত্যু বেড়ে ২৬

আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২০, ১৬:৫২

দাবানলে জ্বলছে যুক্তরাষ্ট্রের পশ্চিমাঞ্চল। ভয়াবহ এই দাবানলে মৃত্যুর সংখ্যা বেড়েই চলছে। এতে করে এখন পর্যন্ত ২৬ জন মারা যাওয়ার খবর পাওয়া গেছে।

কর্মকর্তারা বলছেন, দাবানলে কয়েক ডজন মানুষ নিখোঁজ রয়েছে। কয়েক মিলিয়ন একর জমিতে আগুন ছড়িয়ে পড়েছে। বাড়িঘর হারিয়েছে কয়েকশ লোক। আগুনের কারণে বিশাল এলাকা বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

যুক্তরাষ্ট্রের দক্ষিণ ওরেগনের এক বাসিন্দা সিএনএনকে বলেন, ‘আপনি কখনই বিশ্বাস করতে পারবেন না যে, আগুন চূড়ায় উঠে গেছে।’

ক্যালিফোর্নিয়া, ওরেগন ও ওয়াশিংটন অঙ্গরাজ্যে এই দাবানল ছড়িয়ে পড়েছে। সময়ের সাথে সাথে এর বিস্তৃতি বাড়ছে।

ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন বলেছেন, ক্যালিফোর্নিয়া জলবায়ু সংকটের মধ্যে রয়েছে। দুই বছর আগেও এই অঞ্চলটি মারাত্মক দাবানল দেখেছিল। 

ইত্তেফাক/জেডএইচ