নবম শ্রেণির পড়াশোনা

আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২০, ১৯:১৩

     বাংলাদেশ ও বিশ্বপরিচয়

 মাহিমা ইউসুফ তারানা

 শিক্ষার্থী, দুর্যোগ বিজ্ঞান ও ব্যবস্থাপনা

ঢাকা বিশ্ববিদ্যালয়

 

 

 

                               বাংলাদেশের ভূপ্রকৃতি

 

১৪। দক্ষিণ-পূর্বাঞ্চলের পাহাড়সমূহ কি ধরনের পাথর দ্বারা গঠিত?

উত্তর: বেলে পাথর, কর্দম ও শেল দ্বারা।

১৫। উত্তরের পাহাড়গুলো স্থানীয়ভাবে কী নামে পরিচিত?

উত্তর: টিলা।

১৬। উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের প্রধান পাহাড়গুলো কীকী?

উত্তর: চিকনাগুল, খাসিয়া ও জয়ন্তিয়া।

১৭। কোন সময়কে “ প্লাইস্টোসিনকাল “ বলা হয়?

উত্তর: আনুমানিক ২৫০০০ বছর পূর্বের সময়কে প্লাইস্টোসিনকাল বলা হয়।

১৮। প্লাইস্টোসিন কালের সোপানসমূহ বা চত্বরভূমি কীভাবে গঠিত হয়েছিল?

উত্তর: আনুমানিক ২৫০০০ বছর পূর্বের প্লাইস্টোসিন কালে আন্ত:বরফ গলা পানিতে প্লাবনের সৃষ্টি হয়ে এসব চত্বরভূমি গঠিত হয়েছিল বলে ধারণা করা হয়।

১৯। প্লাইস্টোসিন কালের সোপানসমূহকে কয় ভাগে ভাগ করা হয় এবং কীকী?

উত্তর: তিন ভাগে। যথা:

১) বরেন্দ্রভূমি ২) মধুপুর ও ভাওয়ালের গড় এবং

৩) লালমাই পাহাড়।

২০। বরেন্দ্রভূমি কোন অঞ্চলগুলো নিয়ে গঠিত?

উত্তর: নওগাঁ, রাজশাহী, বগুড়া, জয়পুরহাট, রংপুর ও দিনাজপুর জেলার অংশবিশেষ নিয়ে বরেন্দ্রভূমি গঠিত।

২১। বরেন্দ্রভূমির আয়তন কত ?

উত্তর: ৯,৩২০ বর্গকিলোমিটার

২২। মধুপুর ও ভাওয়ালের গড় কোন অঞ্চল নিয়ে গঠিত এবং এর আয়তন কত?

উত্তর: ময়মনসিংহ, টাঙ্গাইল, গাজীপুর ও ঢাকা জেলার অংশবিশেষ নিয়ে গঠিত এবং এর আয়তন প্রায় ৪,১০৩ বর্গকিলোমিটার।

২৩। মধুপুর ও ভাওয়ালের গড় অঞ্চলের মাটির রং কী?

উত্তর: লালচে ও ধূসর।

২৪। লালমাই পাহাড়ের বিস্তৃতি কতটুকু এবং আয়তন কত?

উত্তর: কুমিল্লা শহর থেকে ৮ কিলোমিটার পশ্চিমে লালমাই থেকে ময়নামতি পর্যন্ত লালমাই পাহাড়ের বিস্তৃতি এবং আয়তন ৩৪ বর্গকিলোমিটার।

২৫। লালমাই অঞ্চলের মাটির ধরণ কি?

উত্তর: রং লালচে এবং মাটি নুড়ি, বালি ও কংকর মিশ্রিত।

২৬। প্লাবন সমভূমি কীভাবে গঠিত হয়েছে?

উত্তর: বাংলাদেশের সমতল ভূমির ওপর দিয়ে অসংখ্য নদী প্রবাহিত হওয়ার কারণে বর্ষাকালে বন্যার সৃষ্টি হয়। বছরের পর বছর এভাবে বন্যার পানির সাথে পরিবাহিত পলিমাটি সঞ্চিত হয়ে এ প্লাবন সমভূমি গঠিত হয়েছে।

২৭। প্লাবন সমভূমির আয়তন কত?

উত্তর: প্রায় ১,২৪,২৬৬ বর্গকিলোমিটার।

২৮। ব-দ্বীপ সমভূমি কোন কোন অঞ্চল নিয়ে গঠিত?

উত্তর: ফরিদপুর,কুষ্টিয়া,যশোর,খুলনা,বরিশাল,পটুয়াখালী ও ঢাকা অঞ্চলের অংশবিশেষ নিয়ে।