এসএসসি পরীক্ষার প্রস্তুতি

আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২০, ১৯:১৪

ইংরেজি

এস.এম.সারাফুল ইসলাম

সহকারী শিক্ষক (ইংরেজি)

শিরোমণি আলিম মাদরাসা, খুলনা

 

প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ঘরে বসে সময় নষ্ট করো না, সব কাজের সাথে পড়াশোনাটাও রুটিনের মধ্যে রাখতে হবে। ইংরেজি গ্রামারের এই বিষয়গুলো মনোযোগ দিয়ে অনুশীলন করো। জীবনের সকল ক্ষেত্রে এটি তোমাদের কাজে আসবে।

 

এসএসসি পরীক্ষার্থীদের জন্য ইংরেজিতে সহজ পদ্ধতিতে Punctuation & Capitalization করার নিয়ম:

শিক্ষার্থী বন্ধুরা,তোমরা কেমন আছ ? নিশ্চয় ভালো আছ। বিশ্ব এক মরণঘাতি ভাইরাসের কারণে দুর্যোগ মুহূর্ত পার করছে। তোমাদের নিয়মিত ক্লাস স্থগিত হলেও সংসদ বাংলাদেশ টেলিভিশনে নিয়মিত ক্লাস পরিচালনা করা হচ্ছে। এই সময়টাতে ঘরে বসে চর্চা করবে। স্বাস্থ্যবিধি মেনে চলবে। অনুশীলন পাতায় নিয়মিত চোখ রাখবে। আজ আমি তোমাদের সাথে Punctuation & Capitalization-এর Capitalization অংশ সম্পর্কে আলোচনা করব। তাহলে শুরু করা যাক।

Capitalization হচ্ছে বাক্যে কোথায় কোথায় কোন অবস্থা word-এ capital letter ব্যবহার করতে হয়।

১। প্রত্যেক sentence-এর প্রথম word-টি capital letter দিয়ে শুরু হয়।

যেমন:He is a student.

২। কোনো ব্যক্তি এবং স্থান (গ্রাম, থানা, জেলা, দেশ ইত্যাদি)-এর প্রথম অক্ষর capital letter হয়।

যেমন :My name is Sajid. Ilive in Khulna, Dhaka, Bangladesh.

৩। “আমি” অর্থ বোঝাতে I সবসময় capital letter হয়।

যেমন :If you want, I shall help you.

৪। উপাধি-এর প্রথম অক্ষর সবসময় capital letter হয়।

যেমন :Mr. Borno is our Headmaster.

৫। Abbreviation সবসময় capital letter দিয়ে লিখতে হয়।

যেমন :M.A, B.A, U.S.A.

৬। চিঠিপত্রের সম্বোধনে capital letter

ব্যবহার করা হয়।

যেমন :My dear Mother, Dear Sir.

৭। বই-পুস্তক,ধর্মগ্রন্থ এবং সংবাদপত্রের নামের প্রথম অক্ষর capital letter হয়।

যেমন :The Quran, The Daily Ittefaq.

৮। শিক্ষাপ্রতিষ্ঠান, উপাসনালয়, ব্যবসায়,সমিতি প্রভৃতির নামের প্রথম অক্ষর capital letter হয়।

যেমন :Shiromoni Alim Madrasah. Mosque, Temple etc.

৯। শিক্ষা প্রতিষ্ঠানের বিষয়গুলোর প্রথম অক্ষর capital letter হয়।

যেমন :Bengali, English, Mathematics etc.

১০। জাহাজ,বিমান,ট্রেন, বিখ্যাত স্থানের নামের প্রথম অক্ষর capital letter হয়।

যেমন :The Titanic, The Taj mahal, Mohanagar Express.