মার্কিন নির্বাচন :রাশিয়া, চীন ও ইরানের হ্যাকারদের লক্ষ্যবস্তু ট্রাম্প ও বাইডেন

আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২০, ২০:১৫

মোজাহেদুল ইসলাম

 

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন ২০২০-এর সঙ্গে জড়িত ব্যক্তি ও গোষ্ঠীদেরকে রাশিয়া, চীন ও ইরানের হ্যাকাররা লক্ষ্য করছে, জানিয়েছে মাইক্রোসফট।

২০১৬ সালের মার্কিন গণতান্ত্রিক নির্বাচনে রাশিয়ার হ্যাকাররা নির্বাচনী প্রচারণায় বাধা দিয়ে ছিল। সম্প্রতি আবার তারা আসন্ন নির্বানে সংশ্লিষ্টদের লক্ষ্য করে একই কাজ করার জন্য চেষ্টা চালাচ্ছে বলে জানিয়েছে মার্কিন এ প্রযুক্তি সংস্থা। মাইক্রোসফট বলছে, এ কার্যকলাপে স্পষ্ট যে, নির্বাচনকে লক্ষ্য করে ‘বিদেশি ঐ দলগুলো নির্বাচনকে প্রভাবিত করছে।’

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ডেমোক্রেট জো বাইডেন দুজনের প্রচারনাই সাইবার আক্রমণকারীদের নজরে রয়েছে। মাইক্রোসফট একটি বিবৃতির মাধ্যমে জানিয়েছে, রাশিয়ার হ্যাকাররা ২০০টিরও বেশি সংগঠনকে টার্গেট করেছে। রিপাবলিকান ও ডেমোক্রেট উভয়ই মার্কিন রাজনৈতিক দলের সঙ্গে জড়িত। মাইক্রোসফট আরও বলছে, এই হামলাকারীরাই ব্রিটিশ রাজনৈতিক দলগুলোকেও টার্গেট করছে।

সাইবার হামলাকারী ঐ দলটি রাশিয়ার সামরিক বাহিনীর সঙ্গেও জড়িত রয়েছে । ঐ দলটির নাম ট্রন্টিয়াম, যদিও দলটি ফ্যান্সি বিয়ার নামেও পরিচিত।

এদিকে, রাশিয়া ও চীন মাইক্রোসফটের প্রতিবেদনকে অস্বীকার করেছে। গত শুক্রবার পুতিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, তারা কখনো বিদেশি কোনো নির্বাচনে হস্তক্ষেপ করেনি। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ঝাও লিজান বলেছেন, ‘চীনের বিরুদ্ধে মাক্রোসফটের কিছুতেই অভিযোগ করা উচিত নয়। ’

গ্রাহক সুরক্ষার দায়িত্বে থাকা মাইক্রোসফটের ভাইস-প্রেসিডেন্ট টম বার্ট বলেছেন, আমরা  ২০১৬ সালের মার্কিন নির্বাচনে যা দেখেছি তার অনুরুপ আবার লক্ষ্য করছি। তবে তাদের বেশিরভাগ সাইবার আক্রমণ সফল হয়নি। আমরা আরও লক্ষ্য করেছি, পূর্বের আক্রমণাত্বক ধরনের সঙ্গে সম্পূর্ণ সামঞ্জস্যপূণ্য যা শুধু প্রার্থীদের নয় প্রচার কর্মীদেরও লক্ষ্য করছে।

মাইক্রোসফট আরও জানিয়েছে, চীনের দলগুলো বাইডেনের প্রচারণা কাজের সঙ্গে জড়িত ব্যক্তিদের ব্যক্তিগত ইমেল অ্যাকাউন্টগুলোতে আক্রমণ চালিয়েছিল এবং ট্রাম্প প্রসাশনের এক ব্যক্তির উপরও হামলা চালিয়েছিল। ফসফরাস নামের একটি ইরানী দল এ বছরের মে ও জুনের মধ্যে হোয়াইট হাউজের কর্মকর্তাদের এবং ট্রাম্পের প্রচার কর্মীদের অ্যাকাউন্টের অ্যাক্সেস পাওয়ার ব্যর্থ চেষ্টা চালিয়েছিল।

ফার্মটি রাশিয়া, চীন ও ইরানী হ্যাকারদের লক্ষ্য নির্ধারনে ব্যর্থ হয়। গত জুনে গুগলও জানিয়েছে তারা ইরান ও চীনের সাইবার হ্যাকের প্রচেষ্টা শনাক্ত করেছে।

ট্রাম্পের প্রচারের উপ প্রেস সচিব থিয়া ম্যাকডোনাল্ড বলেন,‘আমরা একটি বৃহত লক্ষ্য তাই আমাদের কর্মীদের কার্যকলাপ দেখে অবাক হওয়ার কিছু নেই।’

বাইডেনের এক প্রচার কর্মকর্তা বলেন,‘আমারা আমাদের প্রচারের শুরু থেকেই জেনেছি যে, আমরা এ ধরনের আক্রমণের শিকার হতে পরি এবং আমরা প্রস্তুত রয়েছি।’

সূত্র : বিবিসি