এফ১৭ প্রো ও ওয়াচ আনল অপো

আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২০, ২০:২০

স্মার্টফোন ফটোগ্রাফির অনন্য অভিজ্ঞতার জন্য অপো বাংলাদেশের বাজারে নিয়ে এলো অপো এফ১৭ প্রো। পাশাপাশি ব্র্যান্ডটি বহু প্রতীক্ষিত অপো ওয়াচও লঞ্চ করেছে। সম্প্রতি একটি অনলাইন লঞ্চিং ইভেন্টের মাধ্যমে এফ১৭ প্রো ও অপো ওয়াচ লঞ্চ করা হয়। অপো এফ১৭ প্রো’র পণ্যদূত, অভিনেত্রী নুসরাত ফারিয়া মাজহার ও অভিনেতা সিয়াম আহমেদের সাথে এ অনুষ্ঠানে আরও  উপস্থিত ছিলেন অপোর ডেপুটি ডিরেক্টর আইয়োনো লিউ। অপো এফ১৭ প্রো’র মূল্য ২৭,৯৯০ টাকা এবং অপো ওয়াচের ৪১মিমি ও ৪৬মিমি ভ্যারিয়েন্ট মূল্য যথাক্রমে ২২,৯৯০ টাকা ও ৩২,৯৯০ টাকা।

২০২০ সালের সবচেয়ে স্লিম ফোন এফ১৭ প্রো’তে আছে ৪৮ মেগাপিক্সেলের মূল সেন্সর এবং ডুয়েল পাঞ্চহোল ফ্রন্ট ক্যামেরা সমন্বিত ছয়টি এআই পোর্ট্রেট ক্যামেরা।

এআই সুপার ক্লিয়ার পোর্ট্রেট এবং এআই বিউটিফিকেশন ২.০-এর ব্যবহারে মুখের সকল ডিটেইলস চমত্কারভাবে ধরা পড়বে। অপো এফ১৭ প্রো’তে আছে ৮ গিগাবাইট র্যাম, ১২৮ গিগাবাইট ইন্টারনাল স্টোরেজ। দুটি চোখ ধাঁধানো রঙ ম্যাজিক ব্লু এবং ম্যাট ব্ল্যাকের এফ১৭ প্রো’তে আরো আছে ৩০ ওয়াটের ভোক ফ্ল্যাশ চার্জ ৪.০, যা মাত্র এক ঘন্টার মধ্যে ফোনটির ৪,০১৫ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারিকে সম্পূর্ণ চার্জ করতে পারে।

অপো ওয়াচ সুস্বাস্থ্যের দিকে নজর দেয়ার পাশাপাশি লাইফস্টাইলের অংশ হিসেবে চমত্কার মানিয়ে যাবে। এতে আছে গুগল ফিট টিএম, যার মাধ্যমে অপো ওয়াচ হাঁঁটা, সাইক্লিং, সাঁতারসহ বিভিন্ন ব্যায়ামের হিসেব রাখবে। অপো ওয়াচ ৫০ মিটার পর্যন্ত পানিরোধক এবং ধুলো প্রতিরোধক।

১০ সেপ্টেম্বর, ২০২০ থেকে এফ১৭ প্রো এবং অপো ওয়াচের প্রি-অর্ডার শুরু হয়েছে।