মা হয়েছেন কলকাতার সিনেমার অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলী। আজ শনিবার দুপুরে পুত্রসন্তানের জন্ম দিয়েছেন তিনি। প্রথম সন্তানের ছবি প্রকাশ করলেন তার নামও জানালেন অভিনেত্রী।
শনিবার সন্ধ্যায় ইনস্টাগ্রামে সদ্য মা হওয়া এই অভিনেত্রী ছেলের সঙ্গে ছবি প্রকাশ করে ক্যাপশনে লিখেছেন, 'আমরা ধন্য পুত্রসন্তান পেয়ে। ‘যুভান সবাইকে হ্যালো বলেছে....! যুভান চক্রবর্তী।'
সেই ছবিতে লাভ রিয়েক্টের বন্যা বয়ে যাচ্ছে। ছবিটি তিনি নিজের ফেসবুক পেজেও পোস্ট করেছেন। সেখানে শুভশ্রী-রাজের অনুরাগীরা নতুন অতিথিকে স্বাগতম জানাচ্ছেন এবং এ দম্পতিকে শুভেচ্ছা জানান।
ইত্তেফাক/বিএএফ
