নিরাপদ খাবার পানি চাই

আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২০, ২১:৪৩

পানির অপর নাম জীবন হলেও চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার মানুষের জন্য তা জীবনের হুমকি হয়ে দাঁড়িয়েছে। ১৯৮৫ সালে এ ক্যাটাগরিতে অন্তর্ভুক্ত হওয়া ২৪.৬০ কিলোমিটার আয়তন বিশিষ্ট পৌরসভাটির সাপ্লাই পানির সঙ্গে ভেসে আসছে ময়লা ও শ্যাওলা; সেই পানি মোটেও খাওয়ার উপযোগী নয়। মহানন্দা নদী থেকে উত্তোলিত পানি পরিশোধন না করেই পৌরসভার ১০১.৬৭ কিলোমিটার বিস্তৃত পানির পাইপে সরবরাহ করা হচ্ছে। জীবাণুযুক্ত এই অনিরাপদ পানি পান করে ডায়রিয়া, আমাশয়, টাইফয়েড, জণ্ডিসসহ পানিবাহিত বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছেন পৌরসভার বাসিন্দারা। দীর্ঘদিন ধরে এমন অবস্থা চললেও নির্বিকার কর্তৃপক্ষ। অবিলম্বে নিরাপদ পানি সরবরাহ করে পৌরসভার আড়াই লাখ নাগরিকের স্বাস্থ্যঝুঁকি দূর করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে যথাযথ পদক্ষেপ নিতে সনির্বন্ধ অনুরোধ জানাচ্ছি।

মো. আখতার হোসেন আজাদ

নতুন হুজরাপুর, চাঁপাইনবাবগঞ্জ