২৪ যানবাহনকে জরিমানা

আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২০, ২১:৫১

হবিগঞ্জ-বানিয়াচং সড়ক

হবিগঞ্জ প্রতিনিধি

হবিগঞ্জ-বানিয়াচং সড়কে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে মোটরসাইকেলসহ ২৪টি যানবাহনকে জরিমানা করা হয়েছে। শুক্রবার বিকালে সড়কের সুনারু এলাকায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ রানা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ঝুঁকিপূর্ণ অবস্থায় যানবাহন চালানোর দায়ে মোটরসাইকেলসহ ২৪টি যানবাহনকে ১৪ হাজার ৫০০ টাকা জরিমানা করেন। ইউএনও মাসুদ রানা বলেন, জনস্বার্থে এ অভিযান চলমান থাকবে।