নৈশপ্রহরীর লাশ উদ্ধার

আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২০, ২১:৫২

স্টাফ রিপোর্টার, রংপুর

রংপুর সদরের ভুরারঘাট বাজার হতে জহুরুল হক ভোলা নামের এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি ঐ বাজারের গোডাউনের নৈশপ্রহরী ছিলেন। শনিবার সকালে রংপুর সদর উপজেলার সদ্যপুষ্করিনী ইউনিয়নের ভুরারঘাট বাজার থেকে তার রক্তাক্ত লাশ উদ্ধার করা হয়।

গোডাউন মালিক ফরহাদ হোসেন জানান, তার গোডাউনের ভেতরে দরজা বন্ধ করে রাত জেগে পাহারা দিতেন জহুরুল হক। সেখানে ধান ও নগদ টাকাসহ বিভিন্ন মালামাল ছিল। দুর্বৃত্তরা জহুরুল হককে ডেকে নিয়ে কুপিয়ে হত্যা করতে পারে। সকালে গোডাউনের দরজা খোলা পাওয়া যায় এবং সেখান থেকে কিছু মালামাল দুর্বৃত্তরা নিয়ে গেছে।

রংপুর সদর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজিদুল ইসলাম জানান, হত্যার বিষয়টি পুলিশ গুরুত্ব সহকারে খতিয়ে দেখছে।