আগৈলঝাড়া (বরিশাল) সংবাদদাতা
আগৈলঝাড়ায় মাদক মামলায় পলাতক আসামি সালাম ফকির ও মনি ওরফে সোনিয়াকে গ্রেফতার করেছে পুলিশ। তারা সম্পর্কে বাবা-মেয়ে। শুক্রবার রাতে উপজেলার পশ্চিম পয়সা গ্রাম থেকে তাদের আটক করা হয়। অন্য দিকে একই দিন রাতে বাগধা ইউনিয়নের উত্তর চাঁদত্রিশিরা গ্রাম থেকে গাঁজাসহ মোস্তফা বেপারী (২৩) নামে একজনকে আটক করে পুলিশ। সে উজিরপুর থানার হারতা গ্রামের আবুল বাশার ওরফে বাশাই বেপারীর ছেলে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করেছে। শনিবার আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে প্রেরণ করা হয়েছে। থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. আফজাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
