তিতাসে দুই চাচাতো বোনসহ তিন জনের লাশ উদ্ধার

আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২০, ২১:৫৩

তিতাস (কুমিল্লা) সংবাদদাতা

তিতাসে পানিতে পড়ে নিখোঁজের ২২ ঘণ্টা পর দুই চাচাতো বোনসহ তিন জনের লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার উপজেলার রসুলপুর গ্রাম সংলগ্ন গোমতী নদী থেকে দুই শিশু এবং গাজীপুর গ্রাম থেকে এক যুবকের লাশ উদ্ধার করা হয়। তিতাস থানার ওসি (তদন্ত) মো. শহিদুল ইসলাম জানান, উপজেলার জিয়ারকান্দি ইউনিয়নের রসুলপুর গ্রামের মহসিন মিয়ার মেয়ে মনিজা আক্তার (৭) ও একই গ্রামের হোসেন মিয়ার মেয়ে ফাতেমা আক্তার (৬) শুক্রবার দুপুরে দাদির সঙ্গে গোসল করতে গিয়ে গোমতী নদীতে ডুবে যায়। সম্পর্কে দুই জন চাচাতো বোন। পরদিন তাদের লাশ ভেসে উঠে। অপরদিকে উপজেলার বলরামপুর ইউনিয়নের গাজীপুর গ্রামের ইসমাঈল হোসেনের ছেলে মো. ইব্রাহিম হোসেনের (২২) লাশ উদ্ধার করা হয়েছে।