সপ্তাহের ব্যবধানে ব্লকে লেনদেন কমেছে ৫২ শতাংশ

আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২০, ২১:৫৮

ইত্তেফাক রিপোর্ট

গত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ৫৯টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। সব কোম্পানির ২১০ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। সপ্তাহ জুড়ে কোম্পানিগুলোর ৬ কোটি ৪২ লাখ ৯৪ হাজার ৮৪৩টি শেয়ার ৩৯২ বার হাত বদল হয়েছে। এর মাধ্যমে কোম্পানিগুলোর ২১০ কোটি ৬৪ লাখ ১৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর আগের সপ্তাহে ৬৬টি কোম্পানির ৫ কোটি ৩৪ লাখ ৪৯ হাজার ৮৩০টি শেয়ার ২৩৬ বার হাত বদলের মাধ্যমে ৪৪৪ কোটি ২৬ লাখ ৩৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছিল। অর্থাত্ সপ্তাহের ব্যবধান ব্লক মার্কেটে ২৩৩ কোটি ৬২ লাখ ২০ হাজার টাকা বা ৫২ দশমিক ৫৮ শতাংশ লেনদেন কম হয়েছে।

কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি অর্থাত্ ৩৫ কোটি ৭৮ লাখ ৪০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে সামিট পাওয়ারের। দ্বিতীয় সর্বোচ্চ ৩৫ কোটি ৬০ লাখ ব্যাংক এশিয়ার এবং তৃতীয় সর্বোচ্চ ২৩ কোটি ৬৮ লাখ ৩৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে ব্র্যাক ব্যাংকের।

এছাড়া একমি ল্যাবরেটরিজের ৫৬ লাখ ০৫ হাজার টাকার, বারাকা পাওয়ারের ৮ কোটি ৭৪ লাখ ২৯ হাজার টাকার, ড্যাফোডিল কম্পিউটার্সের ৫ কোটি ৩৪ লাখ ৭১ হাজার টাকার, ডেল্টাব্র্যাক হাউজিংয়ের ২৯ লাখ ১১ হাজার টাকার, ফাইন ফুডসের ৬ কোটি ৮৮ লাখ ৮৭ হাজার টাকার, জিকিউ বলপেনের ৯৫ লাখ ৪০ হাজার টাকার, ইসলামী ব্যাংকের ১ কোটি ২৭ লাখ টাকার, কেঅ্যান্ডকিউয়ের ১ কোটি ২২ লাখ ৭২ হাজার টাকার, লাফার্জহোলসিমের ২ কোটি ২০ লাখ টাকার, এমবিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ৭ লাখ ৩০ হাজার টাকার, এমএল ডাইংয়ের ১ কোটি ৩৮ লাখ ১৮ হাজার টাকার, ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের ১০ লাখ ৬৬ হাজার টাকার, এনসিসি ব্যাংকের ৬৯ লাখ ২৬ হাজার টাকার, ওরিয়ন ফার্মার ১২ কোটি ৫২ লাখ ৩৩ হাজার টাকার, প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের ৯ লাখ ৩১ হাজার টাকার, পাইওনিয়ার ইন্স্যুরেন্সের ১ কোটি ৭৪ লাখ ১৮ হাজার টাকার, সী পার্লের ১ কোটি ১৯ লাখ ৫০ হাজার টাকার, এসকে ট্রিমসের ১৫ কোটি ৬২ লাখ ৮৯ হাজার টাকার, সাউথইস্ট ব্যাংকের ৯ কোটি ২৭ লাখ ১ হাজার টাকারসহ অন্যান্য কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে।