নতুন দায়িত্বে ম্যাকেঞ্জি

আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২০, ২২:০৩

দক্ষিণ আফ্রিকার হাই-পারফরম্যান্স বিভাগের ব্যাটিং পরামর্শক হিসেবে নিয়োগ পেয়েছেন নিল ম্যাকেঞ্জি। এর আগে তিনি সাদা বলে বাংলাদেশের ব্যাটিং কোচ ছিলেন। এ নিয়ে ক্রিকেট সাউথ আফ্রিকার (সিএসএ) সঙ্গে দ্বিতীয়বার যুক্ত হলেন ম্যাকেঞ্জি। ২০১৬ সালে এক বছর দেশের হয়ে রাসেল ডমিঙ্গোর অধীনে কাজ করেছিলেন তিনি। এবার দক্ষিণ আফ্রিকার হাই পারফরমেন্স দলের ব্যাটিং কোচের দায়িত্ব পালন করবেন ম্যাকেঞ্জি। বাংলাদেশের হয়ে কাজ করায় নিজেকে অভিজ্ঞ ভাবছেন ম্যাকেঞ্জি। তিনি বলেন, ‘বাংলাদেশের হয়ে দুই বছর কাজ করেছি। ফলে এখানে কোচ হিসেবে আমি অভিজ্ঞ হয়েই ফিরেছি। আমি এখন কাজ করতে মুখিয়ে আছি।’