বরিশালে পূজা উদ্যাপন পরিষদের মতবিনিময়

আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২০, ২২:১২

বরিশাল অফিস

পূজামণ্ডপের নেতৃবৃন্দের সঙ্গে বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ বরিশাল মহানগর শাখার মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার সন্ধ্যায় নগরীর ধর্মরক্ষিণী সভাগৃহে এই সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন মহানগর পূজা উদ্যাপন পরিষদের সভাপতি নারায়ণ চন্দ্র দে নারু। আরো উপস্থিত ছিলেন, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি সুরঞ্জিত্ দত্ত লিটু, মহানগর পূজা উদ্যাপন পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক কিশোর কুমার দে, জয়ন্ত দাস, স্বপন কর, বাসুদেব কর্মকার ভাষাই প্রমুখ। এ সময় আসন্ন শারদীয় দুর্গোত্সব উপলক্ষ্যে সব মণ্ডপে সামাজিক দূরত্ব বজায় রাখাসহ নানা নির্দেশনা দেওয়া হয়।