চাটমোহরে বিদ্যুত্স্পৃষ্ট হয়ে ইউনিয়ন ভূমি কর্মকর্তার মৃত্যু

আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২০, ২২:১৩

চাটমোহর (পাবনা) প্রতিনিধি

চাটমোহরে বিদ্যুত্স্পৃষ্ট হয়ে এক ইউনিয়ন ভূমি কর্মকর্তার মৃত্যু হয়েছে। গতকাল শনিবার সন্ধ্যায় তার নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত মনোরঞ্জন সরকার (৫৫) উপজেলার গুনাইগাছা ইউনিয়নের গুনাইগাছা গ্রামের মৃত মন্মথ সরকারের ছেলে। তিনি উপজেলার ছাইকোলা ইউনিয়নের ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন।

জানা গেছে, গতকাল সন্ধ্যায় মনোরঞ্জন সরকার নিজ বাড়িতে বিদ্যুত্ লাইনের সকেট খুলতে গিয়ে বিদ্যুত্স্পৃষ্ট হন। পরে পরিবারের লোক তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিত্সক মৃত ঘোষণা করেন।