৬ হাজার ৭৩১ জন শান্তিরক্ষী প্রেরণের মাধ্যমে জাতিসংঘের শান্তিরক্ষী প্রেরণকারী দেশ হিসেবে বাংলাদেশ পুনরায় প্রথম স্থান অর্জন করেছে। গতকাল শনিবার আইএসপিআর এ তথ্য জানায়। বর্তমানে শান্তিরক্ষী মিশনে ১১৯টি দেশের মধ্যে বাংলাদেশ প্রথম অবস্থানে এসেছে। এর আগে ২০১৫ সালে বাংলাদেশ প্রথম ছিল। বর্তমানে ৯টি দেশে শান্তিরক্ষা মিশন রয়েছে। এবার দ্বিতীয় নম্বরে রয়েছে ইথিওপিয়া। পঞ্চমে ভারত ও ৬ষ্ঠ নম্বরে রয়েছে পাকিস্তান।
