মাহিমা ইউসুফ তারানা
শিক্ষার্থী, দুর্যোগ বিজ্ঞান ও ব্যবস্থাপনা
ঢাকা বিশ্ববিদ্যালয়
বাংলাদেশ ও বিশ্বপরিচয়
বাংলাদেশের ভূপ্রকৃতি
২৯। উপকূলীয় সমভূমির বিস্তৃতি কতটুকু?
উত্তর: নোয়াখালী ও ফেনী নদীর নিম্নভাগ থেকে কক্সবাজার পর্যন্ত।
৩০। স্রোতজ সমভূমি কোন অংশ নিয়ে গঠিত?
উত্তর: খুলনা,পটুয়াখালী অঞ্চল এবং বরগুনা জেলার কিয়দংশ।
৩১। জনসংখ্যার দিক থেকে পৃথিবীতে বাংলাদেশের অবস্থান কত?
উত্তর: নবম।
৩২। ২০০১ সালের আদমশুমারি অনুযায়ী বাংলাদেশের জনসংখ্যা কত ছিল?
উত্তর: প্রায় ১২.৯৩ কোটি।
৩৩। ২০০১ সালের আদমশুমারি অনুযায়ী বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধির হার এবং প্রতি বর্গকিলোমিটারে জনসংখ্যার ঘনত্ব কত?
উত্তর:১.৪৮% এবং ৮৭৬ জন।
৩৪। ২০১১ সালের আদমশুমারি অনুযায়ী বাংলাদেশের জনসংখ্যা কত?
উত্তর: ১৪.৯৭ কোটি।
৩৫। ২০১১ সালের আদমশুমারি অনুযায়ী বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধির হার এবং প্রতি বর্গকিলোমিটারে জনসংখ্যার ঘনত্ব কত?
উত্তর: ১.৩৭% এবং ১০১৫ জন।
৩৬। পার্বত্য এলাকা এবং সুন্দরবন অঞ্চলে জনবসতি কম হওয়ার কারণ কী?
উত্তর: পার্বত্য এলাকা এবং সুন্দরবন অঞ্চলে জনবসতি কম হওয়ার কিছু কারণের মধ্যে ভালো রাস্তাঘাট বা রেল সংযোগ উপযুক্ত পরিমাণে না থাকা, অনুন্নত যাতায়াত ব্যবস্থা, বনভূমি ও ভূপ্রকৃতিগত কারণ উল্লেখযোগ্য।
৩৭। কোন কোন সুযোগ সুবিধাগুলো বিভিন্ন অঞ্চলে মানুষের বসবাসকে আকৃষ্ট করে?
উত্তর: বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের ভূপ্রকৃতিতে তেমন কোনো পার্থক্য না থাকায় মোটামুটি সব জায়গায় ঘনবসতি রয়েছে। তবে যে সুযোগ সুবিধাগুলো বিভিন্ন অঞ্চলে মানুষের বসবাসকে আকৃষ্ট করে তন্মধ্যে উল্লেখযোগ্য হল:
১.সড়কপথ,নদীপথ ও রেলপথে যোগাযোগের সুযোগ সুবিধা।
২.কৃষির অনুকূল চাষাবাদ এবং শষ্য উত্পাদনের সহায়ক ভূমি।
৩.খনিজ সম্পদ,কৃষিজ সম্পদ ও বনজ সম্পদ এবং প্রাণিজ সম্পদকে কেন্দ্র করে গড়ে ওঠা শিল্প এবং শিক্ষা-দীক্ষা,কৃষ্টি, সংস্কৃতি প্রভৃতির অনুশীলন ও চর্চার সুযোগ।
৩৮। ১৯৭৪ সালে বাংলাদেশের মানুষের মাথাপিছু জমির পরিমাণ কত ছিল?
উত্তর: ০.২৮ একর।
৩৯। বর্তমানে বাংলাদেশের মানুষের মাথাপিছু জমির পরিমাণ কত?
উত্তর: ০.২৫ একর।
৪০. বাংলাদেশ কোন নদীর অববাহিকায় অবস্থিত?
উত্তর: দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় নদী - গঙ্গা, ব্রহ্মপুত্র ও মেঘনার অববাহিকায় বাংলাদেশ অবস্থিত।
৪১। বাংলাদেশের ভূপ্রকৃতি কিরূপ?
উত্তর: নিচু ও সমতল।
