পঞ্চম শ্রেণির বার্ষিক পরীক্ষার প্রস্তুতি:গণিত

আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২০, ২০:১৮

গুণিতক এবং গুণনীয়ক

১.গুণনীয়ক কাকে বলে ?

উত্তর :কোনো সংখ্যার গুণনীয়ক হচ্ছে সেই সকল সংখ্যা যেগুলো দ্বারা ঐ সংখ্যাটিকে নিঃশেষে ভাগ করা যায় ।

২.গুণনীয়কের অপর নাম কী ?

উত্তর :গুণনীয়কের অপর নাম উত্পাদক।

৩.গসাগু বা গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক কাকে বলে?

উত্তর :একাধিক সংখ্যার সাধারণ গুণনীয়কগুলোর মধ্যে সবচেয়ে বড় সংখ্যাটিকে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক বা গসাগু বলে।

৪.গুণিতক কাকে বলে?

উত্তর :কোনো একটি নির্দিষ্ট সংখ্যা দ্বারা যে সকল সংখ্যাকে নিঃশেষে ভাগ করা যায়, তাদেরকে ঐ নির্দিষ্ট সাংখ্যার গুণিতক বলে।

৫.লসাগু কাকে বলে?

উত্তর :একাধিক সংখ্যার সাধারণ গুণিতকগুলোর মধ্যে সবচেয়ে ছোট সংখ্যাটিকে ঐ নির্দিষ্ট সংখ্যার “লঘিষ্ঠ সাধারণ গুণিতক” বা লসাগু বলে।

৬.কতগুলো সংখ্যার সাধারণ মৌলিক গুণনীয়ক না থাকলে তাদের গসাগু কত?

উত্তর : গসাগু ১।

৭.মৌলিক সংখ্যা কাকে বলে?

উত্তর :কোনো সংখ্যার গুণনীয়ক যদি ১ এবং ওই সংখ্যা হয়, তাহলে সংখ্যাটিকে মৌলিক সংখ্যা বলে।

৮. ১ মৌলিক সংখ্যা না হওয়ার কারণ কী?

উত্তর : ১ এর একটি মাত্র গুণনীয়ক আছে যা ১।

৯. ২৫ থেকে ৪০ পর্যন্ত মৌলিক সংখ্যাগুলো কী কী?

উত্তর : ২৯, ৩১ ও ৩৭।

১০. ৫ ও ৭ এর গসাগু কত?

উত্তর : ১।

১১. ১৭ ও ১৯ এর গসাগু কত?

উত্তর : ১।

১২. ১১ এর গুণনীয়কগুলো কী কী?

উত্তর : ১ ও ১১।

১৩. ১৮ এর উত্পাদকগুলো লেখ।

উত্তর : ১, ২, ৩, ৬, ৯ ও ১৮।

১৪. ৩ ও ১১ এর লসাগু কত?

উত্তর : ৩৩।

১৫. ৬, ১২, ১৮ ও ২৪ এর গসাগু কত?

উত্তর :৬।

১৬. ৬, ১২, ১৮ ও ২৪ এর লসাগু কত?

উত্তর : ৭২।

১৭. ৫ এর প্রথম চারটি গুণিতক লেখ।

উত্তর : ৫, ১০, ১৫ ও ২০।

১৮.সবচেয়ে ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা কোনটি?

উত্তর : ২।