হারকিউলিসের কথা ভাবতেই চোখের সামনে ভেসে ওঠে এক অনন্য বীরত্বের গল্প-গাঁথা। অদম্য শক্তি আর বুদ্ধিমত্তা দিয়ে নানা প্রতিকূল পথ পাড়ি দিয়ে এগিয়ে যাওয়া হারকিউলিস অনেকেরই হূদয়ে হিরো হয়ে আছে। নব্বইয়ের দশকে বাংলায় ডাবিংকৃত টিভি সিরিজ প্রচার করেছিল বাংলাদেশ টেলিভিশন। তরুণ প্রজন্মের কাছে দারুণ জনপ্রিয়তা পেয়েছিল সিরিজটি। নতুন প্রজন্মের দর্শকদের দেখার সুযোগ করে দিতে বর্তমানে মাছরাঙা টেলিভিশন প্রচার করছে ‘হারকিউলিস’। প্রতি রবি, সোম, মঙ্গল ও বুধবার রাত ৯টায় মাছরাঙার পর্দায় দেখা যাবে সিরিজটি।
