গোপালগঞ্জ প্রতিনিধি
গোপালগঞ্জে রবিবার বাসচাপায় এক ভ্যানচালক নিহত হয়েছেন। নিহতের নাম একলাছ বিশ্বাস (৪৫)। তিনি গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার কুশলী ইউনিয়নের নিলফা গ্রামের আকুব্বর বিশ্বাসের ছেলে।
গোপালগঞ্জ সদর থানার এসআই রাজু আহম্মেদ জানান, ঘটনার দিন একলাছ বিশ্বাস কাঠ বিক্রি শেষে জেলা শহর থেকে গ্রামের বাড়ি ফিরছিলেন। এ সময় ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার মান্দারতলায় পৌঁছলে একটি ট্রাক গোল্ডেন লাইন পরিবহনের একটি বাসকে ধাক্কা দেয়। ধাক্কা লেগে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ভ্যানকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ভ্যান চালক একলাছের মৃত্যু হয়।
