ঝালকাঠি প্রতিনিধি
ঝালকাঠি সরকারি মহিলা কলেজের গণিত বিভাগের প্রভাষক মো. আল-আমিন মাঝির বিরুদ্ধে ছাত্রীকে বিয়ে করে ৫ লাখ টাকা যৌতুক দাবির অভিযোগে মামলা হয়েছে। ছাত্রী মনিরা ইয়াসমীন বাদী হয়ে রবিবার দুপুরে ঝালকাঠির সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করলে আদালতের বিচারক এ এইচ এম ইমরানুর রহমান আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানার আদেশ দেন। বাদীর আইনজীবী আক্কাস সিকদার জানান, আদালত যৌতুক নিরোধ আইনের ৩ ধারায় অভিযোগ আমলে নিয়ে আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন।
