রংপুর সিটি করপোরেশনের বাজেট ঘোষণা

আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২০, ২১:২০

স্টাফ রিপোর্টার, রংপুর

রংপুর সিটি করপোরেশনের (রসিক) ২০২০-২১ অর্থবছরের বাজেট ঘোষণা করা হয়েছে। রবিবার ৮৮৯ কোটি ৫৫ লাখ ৩ হাজার ৫৫৮ টাকার এ বাজেট ঘোষণা করেন রসিক মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা। সিটি করপোরেশনের সম্মেলন কক্ষে এ বাজেট ঘোষণা করা হয়।  এ সময় বাজেট আলোচনায় প্রধান নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন মিয়া, প্যানেল মেয়র মামুদুর রহমান টিটুি, কাউন্সিলর মাহবুব রহমান মঞ্জু, তৌহিদুল ইসলাম, হারাধন রায়, প্রধান হিসেব রক্ষক কর্মকর্তা হাবিবুর রহমান প্রমুখ অংশগ্রহণ করেন। সিটি মেয়র বলেন, প্রস্তাবিত বাজেটে রসিক রাস্তা উন্নয়ন, আবাসিক ময়লা বর্জ্য প্রক্রিয়াজাতকরণ, শিক্ষার মান উন্নয়ন, জলাবদ্ধতা দূরীকরণ, নাগরিক সুবিধা বৃদ্ধিকরণ, যানজট নিরসনকল্পে বরাদ্দ বাড়ানো হয়েছে।