মিঠাপুকুর (রংপুর) সংবাদদাতা
মিঠাপুকুরে ছেলের বিরুদ্ধে বৃদ্ধ বাবাকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। শনিবার রাতে রমেক হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় তিনি মারা যান। উপজেলার বালুয়া মাসিমপুর ইউনিয়নে শনিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। নিহত রহমত আলী (৬০) ওই ইউনিয়নের খিয়ারপাড়া গ্রামের মৃত এছাহাক আলীর ছেলে। পারিবারিক কলোহের জেরে মা ও ছেলে মিলে বেধড়ক মারধর করলে সে গুরুতর আহত হয়। পরে তাকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করলে ঐদিন রাত ১১টার দিকে চিকিত্সাধীন অবস্থায় তিনি মারা যান। মিঠাপুকুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিরুজ্জামান বলেন, লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
