পেঁয়াজ

আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২০, ২১:২১

এই সময়ের ছড়া 

আইউব সৈয়দ

 

পেঁয়াজ।  সে আজ—

মন-কৌশল সওদা নীতি,

হাঁটছে। বাঁটছে—

বৈরী হাসির কতোই রীতি।

ঘুঁটছে। লুটছে—

খেতাব বোঝা নানান গীতি,

রঙের। ঢঙের—

গতির রেশে উধাও তিথি।

 

জৌলুসহীন সবাক ভোর,

পাথর চাপা ‘বাজার’ শোর।