কবি খান আজিজুল হক
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক, রাজনীতিক, সমাজসেবক, গীতিকার ও কবি খান আজিজুল হকের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী আজ সোমবার। এ উপলক্ষ্যে উপজেলার গোপালপুর গ্রামে পারিবারিকভাবে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এ ছাড়াও স্থানীয় প্রেসক্লাব খান আজিজুল হকের মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে আলোচনাসভার আয়োজন করেছে। উল্লেখ্য, খান আজিজুল হক ২০১৪ সালের ১৪ সেপ্টেম্বর ৬৯ বছর বয়সে ইন্তেকাল করেন।
