ইত্তেফাক রিপোর্ট
গতকাল রবিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১০৬টির বা ২৯ দশমিক ৭০ শতাংশের শেয়ার ও ইউনিট দর কমেছে। এদিন শেয়ারদর সর্বোচ্চ কমেছে হাক্কানি পাল্পের। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে, গত বৃহস্পতিবার হাক্কানি পাল্পের শেয়ারের ক্লোজিং দর ছিল ১১৩ দশমিক ৪০ টাকা। আর গতকাল রবিবার লেনদেন শেষে কোম্পানিটির শেয়ারদর দাঁড়ায় ১০৬ দশমিক ৬০ টাকায়। অর্থাত্ গতকাল কোম্পানিটির শেয়ারদর ৬ দশমিক ৮০ টাকা বা ৫ দশমিক ৯৯ শতাংশ কমেছে। এর মাধ্যমে হাক্কানি পাল্প ডিএসইর টপটেন লুজার তালিকার শীর্ষে উঠে আসে। ডিএসইতে টপটেন লুজার তালিকায় উঠে আসা অন্য উল্লেখযোগ্য কোম্পানিগুলোর মধ্যে দুলামিয়া কটনের ৫ দশমিক ৭৪ শতাংশ, সিএপিএম বিডিবিএল মিউচ্যুয়াল ফান্ড ওয়ানের ৫ দশমিক ৩৭ শতাংশ, আনোয়ার গ্যালভানাইজিংয়ের ৫ দশমিক ০৭ শতাংশ, মিরাকল ইন্ডাস্ট্রিজের ৪ দশমিক ৯৮ শতাংশ, বঙ্গজের ৪ দশমিক ৮৪ শতাংশ কমেছে।
