বাংলাদেশ ব্যাংকের সঙ্গে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের চুক্তি

আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২০, ২১:২৭

 

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড (এমটিবি) সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের সঙ্গে ২০০ মিলিয়ন ইউরোর (২০৬৩ কোটি টাকা) গ্রিন ট্রান্সফরমেশন ফান্ডের (জিটিএফ) জন্য অংশগ্রহণমূলক একটি চুক্তি স্বাক্ষর করে। বাংলাদেশ ব্যাংকের সাসটেইনেবল ফাইন্যান্স ইউনিটের জেনারেল ম্যানেজার খন্দকার মোরশেদ মিল্লাত এবং এমটিবির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী, সৈয়দ মাহবুবুর রহমান চুক্তিপত্রে স্বাক্ষর করেন। বাংলাদেশ ব্যাংক পরিবেশবান্ধব কার্যক্রম বাস্তবায়নে ২০০ মিলিয়ন ইউরোর গ্রিন ট্রান্সফরমেশন ফান্ডের (জিটিএফ) সঙ্গে বিদ্যমান ২০০ মিলিয়ন ইউএস ডলারের ফান্ডের প্রবর্তন করে। পরিবেশবান্ধব ও এনার্জি ইফিশিয়েন্ট (পাওয়ার সেক্টরের আওতায় সোলার এনার্জি ও রিনিউয়েবল এনার্জিসহ) অথবা গ্রিন ক্যাপিটাল মেশিনারি ও এক্সেসরিজ (ক্রেতার ক্রেডিটের ক্ষেত্রসহ) আমদানির জন্য সব ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রিয়াল এন্টারপ্রাইজের ক্ষেত্রে ইউরোতে জিটিএফ গ্রহণযোগ্য হবে। —প্রেস বিজ্ঞপ্তি