রিলায়েন্সের তিন করপোরেট উদ্যোক্তা ক্রয় করবে ১২ লাখ শেয়ার

আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২০, ২১:২৮

ইত্তেফাক রিপোর্ট

শেয়ারবাজারে তালিকাভুক্ত রিলায়েন্স ইনসিওরেন্সের তিন করপোরেট উদ্যোক্তা পরিচালক ১২ লাখ শেয়ার ক্রয়ের সিদ্ধান্ত নিয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। কোম্পানিটির করপোরেট উদ্যোক্তা পরিচালক কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্ট অব বেঙ্গল লিমিটেড ৬ লাখ শেয়ার, ট্রান্সফিন ট্রেডিং লিমিটেড ৩ লাখ শেয়ার এবং ট্রেইনকো লিমিটেড ৩ লাখ শেয়ার ক্রয়ের ঘোষণা দিয়েছে। আগামী ৩০ কার্যদিবসের মধ্যে এই তিন করপোরেট উদ্যোক্তা পরিচালক তাদের ঘোষণাকৃত শেয়ার ক্রয় সম্পন্ন করবে।