রাজধানীর রমনায় নবজাতক উদ্ধার

আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২০, ০০:২৮

রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনন্সিটিউটের পাশে রমনা পার্কের ফুটওভার ব্রিজের নিচ থেকে গতকাল রাতে এক নবজাতক (পুত্র) সন্তানকে উদ্ধার করা হয়েছে। নবজাতকটি পুরোপুরি সুস্থ এবং বর্তমানে থানায় রাখা হয়েছে। আজ সোমবার আদালতের মাধ্যমে তাকে দত্তক দেয়ার বিষয়টি নিশ্চিত করা হবে।

রমনা থানা সূত্র জানায়, গতকাল রাত ১০ টার দিকে ইঞ্জিনিয়ারিং ইন্সটিউটের পাশে রমনা পার্কের ফুটওভার ব্রিজের নিচে কে বা কারা একটি কাগজের কার্টন রেখে যান। ওই ফুটওভার ব্রিজের পাশে একটি গাড়ি অকেজো হয়ে পড়ায় গাড়ির লোকজন কার্টনটি দেখতে পায়। পরে তারা কার্টন খুলে দেখে তার ভেতর এক নবজাতক কান্নাকাটি করছে। উপস্থিত লোকজন সেখান থেকে নবজাতককে উদ্ধার করে রমনা থানায় নিয়ে আসে। এরপর পুলিশ দ্রুত তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। চিকিত্সকরা তাকে পুরোপুরি সুস্থ্য ঘোষণা করে। ফলে তাকে আর হাসপাতালে ভর্তি রাখা হয়নি। বর্তমানে নবজাতককে রমনা থানায় রাখা হয়েছে। থানার কর্মকর্তারা আরো জানান, যে ব্যক্তি নবজাতককে উদ্ধার করেছে তিনি দত্তক নিতে চান। তাকে বলা হয়েছে আজ সোমবার আদালতের মাধ্যমে দত্তক নেবার প্রক্রিয়া সম্পন্ন করা হবে।