করোনা: ইসরাইলে তিন সপ্তাহের কঠোর লকডাউন 

আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২০, ১০:৩৯

প্রাণঘাতী করোনা ভাইরাসের 'দ্বিতীয় ঢেউ' ঠেকাতে কঠোর লকডাউন জারি করতে যাচ্ছে ইসরাইল। দেশটিতে আগামী শুক্রবার থেকে এই লকডাউন আরোপ করা হবে বলে জানানো হয়েছে। 

প্রতিবেদনে বলা হয়েছে,  দেশটিতে দ্বিতীয় ধাপের লকডাউন আগামী তিন সপ্তাহের জন্য জারি করা হচ্ছে। 

প্রধানমন্ত্রী  বেনিয়ামিন নেতানিয়াহু এক বিবৃতিতে লকডাউন জারির সিধান্ত ঘোষণা করেছেন। তিনি বলেছেন, ক্যাবিনেট তিন সপ্তাহের  কঠোর লকডাউনের পরিকল্পনায় সম্মত হয়েছে। সেইসঙ্গে প্রয়োজনে লকডাউনের মেয়াদ বাড়ানো হতে পারে বলেও জানান তিনি। 

নেতানিয়াহু আরো বলেন, আমাদের লক্ষ হচ্ছে সংক্রমণ বৃদ্ধি রুখে দেওয়া।  

দেশটিতে গত মার্চে কড়া লকডাউনের মাধ্যমে করোনা ঠেকিয়ে প্রশংসিত হয়েছে। তবে নতুন করে আবারো করোনার সংক্রমণ বাড়ায় দেশটি এই সিদ্ধান্ত নিল। 

আগামী শুক্রবার ইহুদিদের নতুন বর্ষের শুরু থেকে এই লকডাউন আরোপিত হবে। এনডিটিভি, বিবিসি 

ইত্তেফাক/এসআর