খাইবার পাখতুনের ওয়াজিরিস্তানে এক সন্ত্রাসী কমান্ডারসহ আরও তিনজন সন্ত্রাসীকে হত্যার দাবি করেছে পাকিস্তান নিরাপত্তা বাহিনী। দেশটির সেনাবাহিনী রবিবার এই তথ্য জানিয়েছে।
বৈশ্বিক অর্থ পাচার পর্যবেক্ষণ সংস্থা ফিনান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্সের (এফএটিএফ) এর আসন্ন বৈঠকের আগে পাকিস্তান চার সন্ত্রাসীকে হত্যার কথা জানালো। আগামী ১৫-১৬ সেপ্টেম্বরে বৈঠকে পাকিস্তান ইস্যু নিয়ে আলোচনার কথা রয়েছে।
পাক সেনা বিবৃতিতে বলা হয়েছে, আজকে (রবিবার) গোয়েন্দাভিত্তিক অভিযানে কমান্ডার ইহসান উল্লাহ ওরফে ইহসান সানরেসহ আরও তিনজন সন্ত্রাসী নিহত হয়েছে।
কমান্ডার ইহসান উল্লাহ বহু সন্ত্রাসী পরিকল্পনার হোতা ছিলেন বলে দেশটির সেনা মিডিয়া উইং'র পক্ষ থেকে বলা হয়েছে।
রবিবার এক টুইট বার্তায় আরো বলা হয়েছে, সম্প্রতি ইহসান উল্লাহ শাক্তু অঞ্চলে সন্ত্রাসী হামলার মদদে ছিলেন। সেখানে হামলায় কয়েক সেনা ও কর্মকর্তা নিহত হন। যার মধ্যে আইএসপিআরের লেফটেন্যান্ট নাসির এবং ক্যাপ্টেন সাবিহ ছিলেন।
বর্তমানে এফএটিএফের 'ধূসর তালিকা'য় রয়েছে পাকিস্তান। দেশটিকে এই বছরের জুনের মধ্যে এই তালিকা থেকে নিজের নাম যেন আর না থাকে সেব্যবস্থা নিতে চূড়ান্ত সতর্কতা দেওয়া হয়।
তবে করোনার কারণে তা বাড়িয়ে সেপ্টেম্বর পর্যন্ত করা হয়। তারই প্রেক্ষিতে পাকিস্তান রবিবার চার সন্ত্রাসীকে হত্যা করার খবর জানালো।
ইত্তেফাক/এসআর
