পতিতপাবন মণ্ডল,সিনিয়র শিক্ষক
সেন্ট গ্রেগরী হাইস্কুল অ্যান্ড কলেজ,ঢাকা
প্রিয় পঞ্চম শ্রেণির শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের বার্ষিক পরীক্ষার প্রস্তুতিকে সহায়তা করতে বাংলা বিষয়ের ‘এই দেশ এই মানুষ’ প্রবন্ধ থেকে কিছু নমুনা প্রশ্নোত্তর আলোচনা করা হলো:
১. শব্দগুলো পাঠ থেকে বের করে অর্থ লেখো:
সৌভাগ্য ; প্রকৃতি ; বৈচিত্র্য ; বেলাভূমি ; প্রান্তর ; স্বজন ; সার্থক ; সাংগ্রাই ; বিজু
শব্দ অর্থ
সৌভাগ্য ভালো ভাগ্য।
প্রকৃতি নিসর্গ।
বৈচিত্র্য বিভিন্নতা।
বেলাভূমি সমুদ্রের তীরে বালুময় স্থান।
প্রান্তর মাঠ,জনবসতি নেই এমন বিস্তীর্ণ ভূমি।
স্বজন নিজের লোক,আত্মীয়,বন্ধুবান্ধব।
সার্থক সফল।
সাংগ্রাই রাখাইনদের নববর্ষ উত্সব।
বিজু চাকমাদের নববর্ষ উত্সব।
২. ঘরের ভিতরের শব্দগুলো খালি জায়গায় বসিয়ে বাক্য তৈরি করো।
প্রকৃতি; সৌভাগ্য; বৈচিত্র্য; বেলাভূমি; প্রান্তর; সার্থক
ক. আমাদের ........... যে আমরা এদেশে জন্মেছি।
খ. আমাদের দেশে রয়েছে সুন্দর ...........।
গ. কোথায় পাহাড়, কোথায় নদী, কোথায়-বা এর সমুদ্রের.....।
ঘ. একই দেশ অথচ কত ...........।
ঙ. দেশ মানে এর মানুষ,নদী,আকাশ, ......, পাহাড়,সমুদ্র এইসব।
চ. দেশকে ভালোবাসার মধ্য দিয়েই ....... হয়ে উঠবে আমাদের জীবন।
উত্তর :ক.আমাদের সৌভাগ্য যে আমরা এদেশে জন্মেছি।
খ.আমাদের দেশে রয়েছে সুন্দর প্রকৃতি।
গ.কোথায় পাহাড়, কোথায় নদী, কোথায়-বা এর সমুদ্রের বেলাভূমি।
ঘ.একই দেশ অথচ কত বৈচিত্র্য
ঙ.দেশ মানে এর মানুষ, নদী, আকাশ, প্রান্তর, পাহাড়, সমুদ্র এইসব।
চ. দেশকে ভালোবাসার মধ্য দিয়েই সার্থক হয়ে উঠবে আমাদের জীবন।
৩.নিচের প্রশ্নগুলোর উত্তর দাও।
ক.বাংলাদেশে বাঙালি ছাড়া আর কারা বাস করে?
উত্তর:বাংলাদেশে বাঙালি ছাড়াও চাকমা,মারমা,রাখাইন,সাঁওতাল,মুরং,
তংচঙ্গা, রাজবংশী প্রভৃতি ক্ষুদ্র জাতিসত্তার লোকজন বাস করে।
খ.বাংলাদেশের বিভিন্ন ধর্মের উত্সবগুলোর নাম কী?
উত্তর:বাংলাদেশের বিভিন্ন ধর্মের উত্সবগুলোর নাম হলো-
ক. মুসলমানদের-ঈদ-উল-ফিতর ও ঈদ-উল-আযহা।
খ. হিন্দুদের-দুর্গাপূজা ও নানা রকম উত্সব,পার্বণ
গ. বৌদ্ধদের-বুদ্ধ পূর্ণিমা।
ঘ. খ্রিষ্টানদের-ইস্টার সানডে ও বড় দিন।
গ. বাংলাদেশের জনজীবনের বৈচিত্র্যসমূহ কী কী?
উত্তর :বাংলাদেশের জনজীবনে রয়েছে নানা বৈচিত্র্য। এখানে বাঙালি ছাড়াও বাস করে অন্যান্য ক্ষুদ্র জাতিসত্তার মানুষ। তারা নিজ নিজ ভাষায় কথা বলে। রয়েছে নানা পেশার লোকজন। হিন্দু,মুসলমান,বৌদ্ধ ও খ্রিষ্টান ধর্মের মানুষ একসাথে বসবাস করে। এখানে প্রত্যেকের ধর্মীয় উত্সবগুলোতে রয়েছে ভিন্নতা।
