এইচএসসির হিসাববিজ্ঞান
মোহাম্মদ জয়নাল আবেদীন
প্রভাষক-হিসাববিজ্ঞান বিভাগ
সিদ্ধেশ্বরী কলেজ, ঢাকা
৩ বছরের জন্য বিমা খরচ নগদে প্রদান করলে সেক্ষেত্রে জাবেদা হবে-
অগ্রিম বিমা হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট
সুদ অর্জিত হয়েছে কিন্তু পাওয়া যায় নাই, সেক্ষেত্রে জাবেদা হবে-
প্রাপ্য/ প্রাপ্তব্য সুদ হিসাব ডেবিট, সুদ আয় হিসাব ক্রেডিট
মেশিন স্থাপনের জন্য ২০,০০০ টাকা মজুরি খরচ হয়,যার জন্য ডেবিট করতে হয়-
মেশিন/যন্ত্রপাতি হিসাব ডেবিট,নগদান হিসাব ক্রেডিট
একটি নির্দিষ্ট সময়কাল বিক্রয় লেনদেনগুলি ছিল নিম্নরূপ
১.করিমের নিকট বিক্রয়- ৫০,০০০ টাকা,
২. কালামের নিকট নগদ বিক্রয় ৩৫,০০০ টাকা ৩. রোকনের নিকট বাকীতে বিক্রয়-২৫,০০০ টাকা
৪. করিম কর্তৃক বিক্রিত মাল ফেরত ৫,০০০ টাকা। বিক্রয় বহিতে মোট কত টাকা হবে? উত্তর— ৭৫,০০০ টাকা।
২০১৮ সনে একটি ক্লাব চাঁদা বাবদ মোট ৭৬,০০০ টাকা পায়, বত্সর শেষে জানা যায় যে এর মধ্যে ৬,০০০ টাকা গত বত্সরের ও ১০,০০০ টাকা ২০১৯ সনের। যখন টাকা পাওয়া যায় তখন সঠিক জাবেদা লিখতে হবে-
নগদান হিসাব ডেবিট ৭৬,০০০ টাকা,
প্রাপ্ত চাঁদা হিসাব ক্রেডিট ৭৬,০০০ টাকা
উত্তোলনের উপর সুদ ২৫০ টাকার জন্য ডেবিট করতে হবে-
উত্তোলন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট
একটি কোম্পানি একটি সংবাদপত্র অফিস হতে সংবাদপত্রে বিজ্ঞাপন ছাপানোর জন্য ২৫০ টাকার একটি বিল পায়, যা ১৫ দিনের মধ্যে পরিশোধ করতে হবে। বিলটি পাওয়ার পর কোন জাবেদা লিখনটির জন্য প্রয়োজন হবে-
বিজ্ঞাপন খরচ হিসাব ডেবিট ২৫০ টাকা
প্রদেয়/ দেয় বিল হিসাব ক্রেডিট ২৫০ টাকা
একটি কোম্পানীর হিসাবের বইতে নিম্নলিখিত জাবেদা লিখনটি আছে
নগদান হিসাব ডে: ১২,০০০ টাকা
প্রাপ্য নোট হিসাব ডে: ৪৮,০০০ টাকা
জমি হিসাব ক্রেডিট ৬০,০০০ টাকা।
