ছড়া

আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২০, ১৯:৪২

এই সময়ের ছড়া 

ইমরান পরশ

 

ভাত ছিটালেই কাকের অভাব

হয় না

কথা বললেই হয় না তো কাক

ময়না।

 

কাকের বাসায় ডিম ফুটলেই

কাক না!

কদিন পরেই মেলবে কোকিল

পাখনা।

সত্ উপদেশ দিবেন কাকে?

থাক না।