লাদাখ সীমান্তে ভারত সেনাদের জন্য থাকছে বিশেষ বুলেট প্রুফ!!

আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২০, ২০:২০

লাদাখ সীমান্তে চীনের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যে সেনাদের জন্য বিশেষ বুলেট প্রুফের ব্যবস্থা করছে ভারত সরকার। এর ফলে একে-৪৭ রাইফেলের গুলিও ভেদ করবে না বলে জানিয়েছে প্রস্ততকারক প্রতিষ্ঠান ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টার (বিএআরসি)। 

ভারতীয় গণমাধ্যমে বলা হয়েছে, ‘ভাবা কবচ' নামক ওই লাইফ সেভিং জ্যাকেট পরা থাকলে সীমান্তে অনেকটাই নিরাপদ থাকবে সেনারা। এই ভাবা কবচের উৎপাদন হচ্ছে হায়দরাবাদের মিশ্র ধাতু নিগম লিমিটেডে (মিধানি)। এই বুলেট প্রুফ জ্যাকেট আন্তর্জাতিক গুণমান বজায় রেখে তৈরি করা হয়েছে। পরীক্ষা করার জন্য কয়েকটি জ্যাকেট প্যারা মিলিটারি ফোর্সকে দেওয়া হয়েছে।

আরও পড়ুন: আটক মার্কিন গুপ্তচরের তথ্য দিল ভেনিজুয়েলা

মিধানির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক সঞ্জয় কুমার ঝাঁ বলেছেন, জ্যাকেটটি প্রচুর সংখ্যক বানানোর জন্য আমাদের প্রযুক্তি ও কাঁচামালের সরবরাহ রয়েছে। আমরা এই জ্যাকেট তৈরিতে উন্নত টেকনোলজি ব্যবহার করছি। টাইমস অব ইন্ডিয়া।

ইত্তেফাক/আরআই