ইউসিবি এবং ইডব্লিউ ভিলা মেডিকা, বাংলাদেশ ও ডিএমএফআর মলিউকুলার ল্যাব অ্যান্ড ডায়াগনস্টিকস লিমিটেডের মধ্যে গতকাল একটি চুক্তি সম্পন্ন হয়েছে। চুক্তি অনুযায়ী ব্যাংকের সব স্থায়ী কর্মকর্তা ও কর্মচারী ও তাদের নির্ভরশীল (বাবা-মা, স্ত্রী ও সন্তানগণ) এবং ইউসিবি ক্রেডিট এবং ডেবিট কার্ড ব্যবহারকারীগণ ও তাদের নির্ভরশীলগণ (বাবা-মা, স্ত্রী ও সন্তানগণ) তাদের যে কোনো সেবার ওপর ২৫ শতাংশ পর্যন্ত বিশেষ ছাড় উপভোগ করতে পারবেন।
ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহম্মদ শওকত জামিল এবং ইডব্লিউ ভিলা মেডিকা, বাংলাদেশ ও ডিএমএফআর মলিউকুলার ল্যাব অ্যান্ড ডায়াগনস্টিকস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. ফায়জুর রহমান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।—প্রেস বিজ্ঞপ্তি
