শিগিগরই নয় ভারত-পাকিস্তান সিরিজ

আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২০, ২১:১৩

স্পোর্টস ডেস্ক

রাজনৈতিক সম্পর্কের উন্নতি না হলে সহসাই ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক ক্রিকেট সিরিজ আয়োজন সম্ভব নয়। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) প্রধান এহসান মানি এমন মন্তব্য করেছেন।

তিনি এক সাক্ষাত্কারে বলেন, ‘বছরের পর বছর ধরে দ্বিপাক্ষিক সিরিজ নিয়ে বিসিসিআইয়ের সঙ্গে আমাদের অনেক কথা হয়েছে। এখন তাদের সঙ্গে আমি আর কোনো কথা বলছি না। কিছু বলার থাকলে তাদেরই বলতে হবে। টি-টোয়েন্টি ক্রিকেট হোক বা দ্বিপাক্ষিক সিরিজ, সব এখন ভারতের ওপরই নির্ভর করছে। এই মুহূর্তে ভারতের সঙ্গে কোনো টি-টোয়েন্টি লিগ খেলার ইচ্ছে আমাদের নেই। প্রথমে আমাদের সঙ্গে রাজনৈতিক সম্পর্ক ঠিকঠাক করতে হবে, তারপর আমরা কথা বলব।’