রাকিবকে অনুদান দিল বাফুফে

আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২০, ২১:১৪

স্পোর্টস রিপোর্টার

গত বছর ভারতে অনুষ্ঠিত সাফ অনূর্ধ্ব-১৫ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ দলের অধিনায়ক ছিল রাকিবুল ইসলাম। এই কিশোর ফুটবলার গত ডিসেম্বরে বাফুফের একাডেমিতে অনুশীলনে চোট পায়। তার চিকিত্সার জন্য প্রথম ধাপে ৩০ হাজার এবং গতকাল আরো ১ লাখ টাকা দিয়েছে বাফুফে।