ফেরাটা সুখকর হলো না রোবেনের

আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২০, ২১:১৪

স্পোর্টস ডেস্ক

আরিয়েন রোবেন অবসর ভেঙে ফিরেছিলেন শৈশবের ক্লাব এফসি গ্রোনিঙ্গেনের হয়ে খেলতে। তবে সে ফেরাটা মোটেও সুখকর হয়নি ডাচ ফরোয়ার্ডের। রবিবার মাঠে নেমে মাত্র ২৯ মিনিটেই চোটের কারণে উঠে যেতে বাধ্য হন তিনি। পিএসভি আইন্দহোভেনের বিপক্ষে পরে তার দল ৩-১ ব্যবধানে হেরেই গেছে ম্যাচটা। গেল বছর ৩৬ বছর বয়সি এই ফরোয়ার্ড অবসরের ঘোষণা দিলেও পরে গ্রোনিঙ্গেনের হয়ে ফেরার খবর জানান।