দুই ক্রিকেটার নিষিদ্ধ

আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২০, ২১:১৫

স্পোর্টস ডেস্ক

ম্যাচ ফিক্সিংয়ের দায়ে সংযুক্ত আরব আমিরাতের দুই ক্রিকেটারকে সাময়িকভাবে জন্য সব ধরনের ক্রিকেটে নিষিদ্ধঘোষণা করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। তারা হলেন—৩৮ বছর বয়সি মিডিয়াম পেসার আমির হায়াত এবং ৩৫ বছর বয়সি ব্যাটসম্যান আশফাক আহমেদ।

আইসিসি জানিয়েছে, ক্রিকেটের অ্যান্টি করাপশন রুলসের অন্তত পাঁচটি নিয়ম ভঙ্গ করেছেন এই দুই ক্রিকেটার। যে কারণে আইসিসি সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে দুই জনকে নিষিদ্ধ ঘোষণা করেছে। নিষেধাজ্ঞার মেয়াদ কবে শেষ হবে, সেটাও আপাতত বলা নেই।