প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব হাসান জাহিদ তুষারের বাবা মরহুম মিঞা মুহাম্মদ আব্দুর রাজ্জাকের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষ্যে মাগুরার সদর উপজেলার শ্রীরামপুরে মরহুমের নিজ বাড়িতে কোরআন খতম, বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এছাড়া দুস্থদের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হবে। মরহুম আব্দুর রাজ্জাকের ছেলে হাসান জাহিদ তুষার তার বাবার রুহের মাগফেরাত কামনা করে সবার কাছে দোয়া চেয়েছেন।
