চিতলমারী (বাগেরহাট) সংবাদদাতা
বন্যায় ক্ষতিগ্রস্ত চাষিরা লোকসান পুষিয়ে উঠতে আগাম টম্যাটো চাষে ঝুঁকছেন চিতলমারীর চাষিরা। এলাকার চিংড়ি ঘেরের পাড়ে শত শত হেক্টর জমিতে টম্যাটো লাগিয়েছেন তারা। কৃষ্ণনগর গ্রামের টম্যাটোচাষি কানাই মজুমদার জানান, তিনি আট বিঘা জমিতে টম্যাটো চাষ করেছেন। এলাকার সাতটি ইউনিয়নের কয়েক হাজার চাষি এ বছর ব্যাপকভাবে জমিতে আগাম উচ্চ ফলনশীল জাতের টম্যাটো আবাদ করেছেন। উপজেলা কৃষি অফিসার ঋতুরাজ সরকার জানান, আগাম টম্যাটো চাষের প্রতি চাষিরা ঝুঁকছেন। চাষিদের মধ্যে বিনা মূল্যে বীজ, সার, কীটনাশকসহ নানা কৃষি উপকরণ দেওয়া হয়।
