ভুয়া চিকিত্সকের কারাদণ্ড

আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২০, ২১:৩৪

স্টাফ রিপোর্টার, বগুড়া

বগুড়ায় তানভীর হাসান নামের এক ভুয়া চিকিত্সককে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। রবিবার রাতে শহরের জামিলনগর এলাকায় অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফ আফজাল রাজন। তিনি বলেন, তানভীর হাসান চেম্বারে রোগী দেখছিলেন।  সনদ দেখতে চাইলে তিনি দেখাতে পারেননি। একপর্যায়ে স্বীকার করেন, তিনি ভুয়া চিকিত্সক। এ সময় তাকে তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়।