বরিশাল অফিস
বরিশালে স্যানিটেশনে অসমতা দূরীকরণের লক্ষ্যে জেলা পর্যায়ে কর্মশালা সোমবার বেসরকারি উন্নয়ন সংস্থা আভাস সেন্টারে অনুষ্ঠিত হয়। কর্মশালায় আভাসের নির্বাহী পরিচালক রহিমা সুলতানা কাজলের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বরিশাল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মুনিবুর রহমান। ওয়াটার সাপ্লাই অ্যান্ড স্যানিটেশন কোলাবরেটিভ কাউন্সিল (ডাব্লিউএসএসসিসি) এর অর্থায়নে উন্নয়ন সহযোগী টিম (ইউএসটি) এর সহায়তায় আভাস বরিশাল জেলার সদর উপজেলায় কান্ট্রি এনগেজমেন্ট প্লান (সিইপি) প্রকল্পটি বাস্তবায়ন করছে। কর্মশালায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ডিপিএইচই (সহকারী প্রকৌশলী মো. মোস্তাফিজুর রহমান, পিএইচই মো. আবদুস সোবাহান), উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা রওশন আরা বেগম, উপজেলা শিক্ষা অফিসার লায়লা জেরিনা আকতার, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার তানজিলা আহমেদ। কর্মশালা পরিচালনায় ছিলেন আভাসের ডিরেক্টর প্রোগ্রাম অফিসার এসএম সিরাজুল ইসলাম, প্রকল্পের প্রোগ্রাম অর্গানাইজার ময়ুরী আক্তার টুম্পা প্রমুখ।
