পরিবর্তনের লক্ষ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন

আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২০, ২১:৪২

সম্প্রতি জনগণের দুর্ভোগ কমাতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ভিন্ন একটি উদ্যোগ গ্রহণ করেছে। ট্রাফিক জ্যাম কমানো থেকে শুরু করে নির্দিষ্ট ভাড়ায় নির্দিষ্ট দূরত্ব ইত্যাদি পরিকল্পনা নিয়ে দক্ষিণের সব রিকশাকে নিবন্ধনের আওতায় নিয়ে আসা হবে। ঢাকা দক্ষিণে মোটামুটি ৫০-৬০ হাজার রিকশা চলাচল করে। মূলত অনিয়ন্ত্রিত ভাড়া ও চলাচলের ওপর ভিত্তি করে জনগণের দুর্ভোগ লাঘবে স্বয়ং মেয়র এ সিদ্ধান্ত নিয়েছেন। বাস, মোটরযান, কাভার্ড ভ্যান ইত্যাদির সঙ্গে পাল­া দিয়ে রিকশা চলাচল করে। কখনো কখনো এর ফলে সৃষ্টি হয় মারাত্মক ট্রাফিক জ্যাম। রিকশাচালকেরা খেটে-খাওয়া মানুষ। এ সিদ্ধান্তে তাদের সাময়িক অসুবিধা হলেও অবৈধ এবং অনিয়ন্ত্রিত রিকশা চলাচল অনেকটাই নিয়ন্ত্রণে আসবে। সেইসঙ্গে কমবে জনদুর্ভোগ। বাড়বে তিলোত্তমা ঢাকা নগরীর সৌন্দর্য।

মামুন হোসেন আগুন

রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, ঢাকা কলেজ