আড়াইহাজার (নারায়ণগঞ্জ) সংবাদদাতা
আড়াইহাজার উপজেলার ২০১০ সালের এসএসসি উত্তীর্ণদের নিয়ে করা সংগঠন ব্যাচ ১০ কর্তৃক বৃক্ষ রোপণ কর্মসূচি হাতে নেওয়া হয়। তারই অংশ হিসেবে গতকাল সোমবার গোপালদী এবং কড়ইতলায় বৃক্ষ রোপণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য আলহাজ্ব নজরুল ইসলাম বাবু।
আরো উপস্থিত ছিলেন আড়াইহাজার পৌর সভার মেয়র আলহাজ্ব সুন্দর আলী, উপজেলা ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম রফিক, আওয়ামী লীগ নেতা মজিবুর রহমান মুজিব, কামাল হোসেন ফকির, সংগঠনটির চেয়ারম্যান মো. আশ্রাফুল, তুহিন আহমেদ রুবেল, শাহ আলম মিয়া প্রমুখ।
