কালীগঞ্জে রাইস ট্রান্সপ্ল্যান্টারে রোপণ হলো ধানের চারা

আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২০, ২২:০৮

কালীগঞ্জ (গাজীপুর)

গাজীপুরের কালীগঞ্জে প্রথমবারের মতো রাইস ট্রান্সপ্ল্যান্টারের মাধ্যমে রোপণ করা হলো ধানের চারা। সোমবার কালীগঞ্জ পৌর এলাকার দূর্বাটি গ্রামে চার কৃষকের চার বিঘা জমিতে রোপা আমন ধানের চারা লাগানো হয়। ব্রি’র সহযোগিতায় এর আয়োজন করেন কালীগঞ্জ উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। উপজেলা কৃষি অফিসার ফারজানা তাসলিম জানান, খরিফ মৌসুমে কালীগঞ্জ উপজেলায় ৪১৬টি ট্রেতে নাবি জাতের রোপা আমন ধানের চারা উত্পাদন করা হয় যা রাইস ট্রান্সপ্ল্যান্টার যন্ত্রের সাহায্যে ১৬ বিঘা জমিতে রোপণ করা হবে। এরই অংশ হিসেবে গতকাল কালীগঞ্জ পৌর এলাকার দূর্বাটি গ্রামের চার কৃষকের জমিতে প্রণোদনা হিসেবে রাইস ট্রান্সপ্ল্যান্টারের মাধ্যমে ধানের চারা রোপণ করা হয়।