রাজশাহীতে ছেলের ছুরিকাঘাতে বাবার মৃত্যু

আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২০, ২২:৫৩

রাজশাহীর মোহনপুরে পান বরজ ভাগাভাগি নিয়ে ছেলের ছুরিকাঘাতে বাবার মৃত্যু হয়েছে। পিতা আজিমউদ্দিন মোল্লা (৫৫) মোহনপুর উপজেলার ধুরইল পশ্চিমপাড়ার বাসিন্দা। আজিম উদ্দিন মোল্লার দুই ছেলে রাকিবুল (২৪) ও হাসিবুর (২২) পলাতক রয়েছে বলে জানিয়েছে পুলিশ। আসামিদের গ্রেফতার করতে পুলিশি অভিযান চলছে বলে জানান ওসি মোস্তাক আহম্মেদ।

এলাকাবাসী ও পুলিশ সুত্র জানায়, সোমবার সকাল সাড়ে ৮টার দিকে ধুরইল কলেজপাড়া এলাকার পান বরজে কাজ করার সময় আজিম উদ্দিনের সঙ্গে পান বরজ ভাগাভাগি নিয়ে দুই ছেলে রাকিবুল (২৪) ও হাসিবুর (২২) এর তুমুল কথা কাটিকাটি হয়। এক পর্যায়ে বড় ছেলে রাকিবুল তার বাবার বুকের ওপর ছুুুরিকাঘাত করলে ঘটনাস্থলে তিনি মারা যান। তার ছেলেরা যখন তার বাবার সঙ্গে তর্ক করছিল তখন নিহতের অপর ছেলে সেখানে উপস্থিত থেকে গন্ডগোল করতে বাধা দিচ্ছিল।